প্রতিবেদক, রাজনীতি ডটকম

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) পরিচালনা বোর্ডের পূর্বানুমোদন ছাড়াই অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে কোম্পানির আর্থিক ক্ষতি করার অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবিরসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক প্রধানের কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া বিফ্রিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে পাঁচজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের নির্দেশনা দেন। এর ফলে প্রতিষ্ঠানটির ৩৬ লাখ ১৪ হাজার ৯৪৩ টাকা আর্থিক ক্ষতি হয়।
মামলার অন্য আসামিরা হলেন, ইডিসিএলের সাবেক অর্থ পরিচালক (সিসি)-কাম-কোম্পানি সচিব মুহাম্মদ খুরশিদ আলম, সাবেক মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামাল, সাবেক উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) মো. শওকত আলী, সাবেক উপ-মহাব্যবস্থাপক (ভাণ্ডার) এ. কাইয়ুম খান এবং সাবেক ব্যবস্থাপক (উৎপাদন) বিকাশ কুমার সরকার।
অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত অত্যাধুনিক গোল্ড’স জিম শনিবার দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলায় পরিণত হয়। যুবসমাজ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ‘ডিনার উইথ দ্য স্টারস’ শীর্ষক একটি নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে গোল্ড’স জিম বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
“কেমন হ্যাকার, কেমন হ্যাক? ‘বেশ্যা’ ডেকেই আইডি ব্যাক!”, ‘নারীর শ্রমের সম্মান চাই, বেশ্যাকরণ নিপাত যাক’ এবং ‘প্রস্টিটিউট? জাস্ট লুক এট ইউর হিস্ট্রি’সহ নানা স্লোগান ছিল শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে। জামায়াতে ইসলামী ও তাদের নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’র দিকে ইঙ্গিত করে প্ল্যাকার্ডে লেখা ছিল—
৯ ঘণ্টা আগে
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি নিজে কিংবা তাঁর স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।
৯ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা ইউরোপীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দক্ষ ও সাশ্রয়ী শ্রমিকের বিশাল বাজার রয়েছে। সরকার বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ২০২৬ সালে একটি ‘ইইউ-বাংলাদেশ বিজন
১০ ঘণ্টা আগে