ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যানজট, ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল মহাসড়‌কে বাড়‌তি প‌রিবহ‌নের চাপের কার‌ণে ১৭ কি‌লো‌মিটার সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে বিপা‌কে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা। বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে কা‌লিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

চালকরা জানান, মা‌ঝেম‌ধ্যে ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হয়। ত‌বে আজ‌কে সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি র‌য়ে‌ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি সেই সঙ্গে এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পেছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরলেন স্পিকার

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

২ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে

চব্বিশের গণঅভ্যুত্থান: দেশে আজ পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’

২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ

৫ ঘণ্টা আগে