প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তাদিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তায় মোট ৯৬.৬৭ কোটি টাকা ৬ হাজার ৩৪১ জন পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭.২৫ কোটি টাকা ৭৪৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে এবং ৫৯.৪১ কোটি টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিনিয়ত অনেক ব্যক্তি আন্দোলনে যোদ্ধা না হয়ে বা আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না এমন ব্যক্তি MIS ভেরিফাইড ও নকল কাগজপত্র করে নিয়ে ফাউন্ডেশনে অনুদানের জন্য আবেদন করছে। এসব প্রতারণা ও কাগজপত্রের অপর্যাপ্ততার কারণে অনুদান দিতে সময় লেগে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে ফাউন্ডেশন প্রতিনিয়ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনদের অবগত করছে এবং এ বিষয়ে বিশেষ সচেতন হতে তাগিদ দিচ্ছে।
বাকি শহীদ পরিবারদের নমিনি সংক্রান্ত জটিলতার জন্য বা পারিবারিক দ্বন্দ্বের জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি। আবার শহীদ ‘আকাশ বেপারী’ এর মতো অনেকের কাগজপত্রের অপর্যাপ্ততার জন্য অনুদান দেওয়া সম্ভব হয়নি।
স্নিগ্ধ বলেন, জুলাই অভ্যুত্থান আহতদের বেসরকারিভাবে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী দেশীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিতে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, ফাউন্ডেশনের সরকার থেকে প্রাপ্ত ১০০ কোটি ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত প্রায় ১০ কোটিসহ মোট ১১০ কোটির মধ্যে ইতোমধ্যে ৯৬.৬৭ কোটি টাকা বিতরণ হয়ে গেছে। ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য এপ্রিল থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক/কোম্পানিদের ডোনেশন দেওয়ার আহ্বান জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিআর অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভ মো. জাহিদ হোসাইন।

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।
১১ ঘণ্টা আগে