প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন।
এ ঘটনায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশে বের হয়েছেন তাদের ভোগান্তির শেষ নেই।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারাসড়ক অবরোধ করেন।
সাহান বলেন, এই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এর মধ্যেই তাদের সুযোগ-সুবিধা না দিয়েই হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় এসেছিলেন কিন্তু কাজ না থাকায় ফিরে গেছে। তারা জানিয়েছেন, তখনো তাদের জানানো হয়নি কারখানা বন্ধ করে দেওয়া হবে। তারা মালিকপক্ষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন।
ওসি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
১৪ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
১৫ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১৬ ঘণ্টা আগে