চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
বাংলাদেশ সড়ক পরিববহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেওয়া আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িটি যে ভবনের নিচে পাওয়া গেছে ওই ভবনটির ল্যান্ডওনার হলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুরুল আলম চৌধুরী। ওখানে ৪টি গাড়ি ছিল এবং পুলিশ যাওয়ার আগে আরও তিনটি গাড়ি সরিয়ে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হাসান জানান, এস আলমের একটি গাড়ি জব্দ করে গোয়েন্দা পুলিশ থানায় দিয়েছে।
গত ২৯ আগস্ট মইজ্জারটেকে এস আলমের একটি কারখনা থেকে এস আলমের ১৪টি বিলাসবহুল গাড়ি মধ্যরাতে সরিয়ে ফেলার অভিযোগে বিএনপির তিন নেতাকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সরিয়ে ফেলা ১৪টি গাড়ির মধ্যে ১০টি ফিরিয়ে আনা হয় কারখানায়। বাকি চারটি আনা হয়নি। এর মধ্যে একটি বুধবার জব্দ করা গাড়ি বলে জানা গেছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
১৩ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
১৪ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
১৫ ঘণ্টা আগে