হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বছরের হজের জন্য ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আগামী বছর হজের জন্য যোগ্য এজেন্সিগুলোকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন/নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী এই সময়ের মধ্যে হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করে এজেন্সিপ্রতি সর্বনিম্ন (২ হাজার) হজযাত্রীর সংখ্যা পূরণ করে হজ কার্যক্রম পরিচালনা করতে হবে।

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধরনের প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করবে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজের যোগ্য তালিকাভুক্ত সব হজ এজেন্সিকে আগামী ৫ অক্টোবরের মধ্যে লিড গঠন সম্পন্ন করে সরকার অনুমোদিত ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ বা ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ এর নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করে লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোকে একই ধরনের প্যাকেজে হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাউশি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক সোহেল

খান মইনুদ্দিন এত দিন মাউশির পরিচালকের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তিনি শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

৯ ঘণ্টা আগে

এক মামলায় জামিন পেলেন সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় দাস

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

১০ ঘণ্টা আগে

জনদুর্ভোগ বিবেচনায় এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, জ্বালানি সংকটের মতো বৈশ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক। তিনি বলেন, 'বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি।'

১০ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১২ ঘণ্টা আগে