সাবেক স্পিকারের জামিন ভালো কাজ: স্পিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯: ২৭

জাতীয় সংসদ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন প্রসঙ্গে বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, 'বিচার বিভাগ তার জামিন দিয়েছে। আমি মনে করি একটা ভালো কাজ হয়েছে। তিনি একজন নারী স্পিকার ছিলেন। তার জামিন অবশ্যই বিচার-বিশ্লেষণ করেই দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউজে প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষ গত বিশ বছর গণতন্ত্রের দেখা পায়নি বলে মন্তব্য করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে গণতন্ত্রের ব্যবস্থা ছাড়া উন্নয়ন এর কোন মাধ্যম আবিষ্কার হয়নি। আমরা অন্তত ভাগ্যবান বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা। রাজনীতি সচেতন। তারা কোনো

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তির দেশগুলো সাধারণত হেয় করে দেখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে এটি নিয়ে দেশবাসী গৌরব করতে পারে। মানবাধিকার লঙ্ঘন এটি বিশ্বের নিত্যদিনের ঘটনা। কিন্তু বাংলাদেশের মানুষ মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছে।’

তিনি আরও বলেন, ‘যেই গুম, খুনের মধ্যে দিয়ে দেশবাসীর ১৬/১৭ বছর কাটিয়েছে তার থেকে আমারা মুক্ত। আমরা আশাকরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান নির্বাচিত সরকার এদেশের মানুষের জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হচ্ছে অর্থনীতির উন্নয়ন সাধন। সেই লক্ষ্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা আশা করি দেশে দলমত নির্বিশেষে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো মানুষ যেন হেনস্তার স্বীকার নাহয়। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সুসম্পর্ক বিদ্যমান। সাধারণ মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একটি সুষ্ঠু নির্বাচন পেয়েছি আমরা। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

এর আগে তিনি সার্কিট হাউজে গেলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সভা শেষ করে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলামসহ প্রশাসন বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙাড়া-সমুচা-কাবাব, পুষ্টিগুণও বেশি: কৃষিমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটেছে

৫ ঘণ্টা আগে

মাধ্যমিকে ফিরছে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও পরীক্ষার পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি বলেছেন, শিক্ষার্থী ভর্তি করা হবে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ের ভিত্তিতে। কেন্দ্রীয়ভাবে কোনো ভর্তি প

৫ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের জন্য আরও ১.৪ কোটি ইউরো অনুদান দিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরি সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকে সহায়তা করতে তারা তাদের অংশীদারিত্ব নবায়ন করেছে। এ জন্য আরও ১.৪ কোটি ইউরো অনুদান দি

৬ ঘণ্টা আগে

সম্মান প্রদর্শনে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করবেন: স্পিকার

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানান তিনি। স্পিকার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা ওঠার পর কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে