প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছে জাতীয় সংসদ। এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের একটি শব্দও এক্সপাঞ্জ করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে বাজেট অধিবেশন শুরুর পরপরই এ নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু আশফাক হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দুয়েকটি মন্তব্য করেছেন, যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সে জন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি।
এ সময় নিজের উল্লেখ করা একটি শব্দ এক্সপাঞ্জ করার বিষয়ে স্পিকার বলেন, একই সঙ্গে আমারও একটি বক্তব্য, সেখানে আমি উল্লেখ করেছিলাম, কোনো ব্যক্তির জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় সম্পর্কিত সেই বক্তব্যও এক্সপাঞ্জ করা হলো।
সবাইকে সংসদে বক্তব্য দেওয়ার সময় সচেতন থাকার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে আপনারা সবাই সচেতন থাকবেন। যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য আপনারা করবেন না— এটাই আশা করি।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
১১ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
১৪ ঘণ্টা আগে