প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সংসদ সদস্য (এমপি) এবং উদ্যোক্তা ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো গভীর শোক জানিয়েছে।
রোববার (২১ জুন) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেলিমা আহমাদ। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মহাসচিব এস এম আবুল কালাম আজাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সেলিমা আহমাদ দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী। এই দম্পতির দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ নিটল ও আবদুল মারিব আহমেদ নিলয়ের নামেই নিটল-নিলয় গ্রুপের নাম রাখা হয়।
নারী উদ্যোক্তাদের মধ্যে পরিচিতমুখ ছিলেন সেলিমা আহমাদ। নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত হিসেবেও কাজ করেছেন তিনি। নারী উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা খাতে অবদানের জন্য ২০১৪ সালে ‘অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে’ ভূষিত হন তিনি। ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা তৈরিতে অবদানের স্বীকৃ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন প্রয়াত সেলিমা। এর আগে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে সক্রিয় হন রাজনীতিতে। কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় তাকে দূরদর্শী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ কণ্ঠস্বর হিসেবে স্মরণ করা হয়। এতে বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ ও নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
আইবিসিসিআই সভাপতি মো. মশিউর রহমান শোকবার্তায় বলেন, সেলিমা আহমাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রধান সড়কে কোনো ই-রিকশা চলবে না। এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। চার্জ দেওয়ার পয়েন্টগুল
২ ঘণ্টা আগে
এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
৩ ঘণ্টা আগে
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার নির্দেশনা অনুযায়ী জেলার সাত উপজেলার জরাজীর্ণ ভবনবিশিষ্ট ২৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা ও তথ্য পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, যতদিন পর্যন্ত এদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে; আমরা ততদিন পর্যন্ত এই পরিবারগুলোর সমর্থন বা আশা প্রত্যাশা পূরণ করব। আমাদের নিজেদের দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তি বা পরিবার আছে— যাদের অবদান বা আত্মত্
১ দিন আগে