দুর্ঘটনা নিয়ে লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটের ফিউনারেল প্যারেডের পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিনি বলেন, ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে। এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব? দুর্ঘটনা দুর্ঘটনাই।

মঙ্গলবার (২২ জুলাই) কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ওই বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ‘ফিউনারেল প্যারেড’ শেষে কথা বলেন তিনি।

দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল-ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য। শেষ পর্যন্ত তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, দয়া করে দেশের এ বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না।

আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে, সেটিই এখন মূল লক্ষ্য বলে জানান বিমান বাহিনী প্রধান।

এক প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল হাসান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এ দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফটাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ।

তিনি বলেন, আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে