জাপা মহাসচিব চুন্নুসহ ৩৫২ জনের নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোরগঞ্জের করিমগঞ্জে সহিংসতা, মদদ, অর্থায়ন ও নির্দেশের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৩৫২ জনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে জেলার করিমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর কাইয়ুম।

মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক ছাড়াও ৮২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ০৪ আগস্ট জেলার করিমগঞ্জ বাজারের মোরগমহালে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা হয়। এ হামলায় অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ জাপার নেতা-কর্মীরা। জাপার মহাসচিব কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসনের সাবেক এমপি মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক সানাউল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, নির্দেশে এবং অর্থনৈতিক সহযোগিতায় আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, বন্দুক, ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ এ হামলা করেন। এ হামলায় অনেকেই গুরুতর আহত হন।

মামলায় আরও অভিযোগ করা হয়, হামলার সময় আন্দোলনকারীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এতে সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া আসামিরা উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে ব্যাপক ভাঙচুর করেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিষয়ে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৩ ঘণ্টা আগে

ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে ‘ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি’ কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চার আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

৩ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।

৩ ঘণ্টা আগে
Advertisement