ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝড়েছে তিনজনের প্রাণ। সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুইজন ও সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একজন নিহত হন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর ও খাগাইল পাম্পের মধ্যবর্তী এলাকায় পাথরবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৬ যাত্রী আহত হন।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিশরপাশা গ্রামের রনজিৎ সাহার ছেলে পার্থ সাহা (২৩)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজারে থাকতেন।
আহতাবস্থায় বাকী ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদকে (৪০) মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় লেগুনা (হিউম্যান হলার) চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন।

মামলায় বিচার শুরুর আদেশ পাওয়া ২১ আসামির মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছেন। তিনজন উচ্চ আদালতের জামিনে আছেন এবং বাকি আটজন পলাতক।
৪ ঘণ্টা আগে
আজ রোববার (১২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
৫ ঘণ্টা আগে
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট বৈরি আবহাওয়ার কারণে গন্তব্য পরিবর্তন করে সিলেটের দিকে চলে যায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ
৫ ঘণ্টা আগে
রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
৫ ঘণ্টা আগে