দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিমানের কেবিন ক্রুদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফ্লাইট সার্ভিসে সব চুক্তি ভিত্তিক কেবিন ক্রুদের চাকরি অনতিবিলম্বে স্থায়ী করা ও পেনশন সুবিধার আওতায় আনাসহ ২০ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়ন।

রোববার (১৮ আগস্ট) বিমানের প্রশাসনিক ভবনে এই অনশন শেষে তারা দাবিসমূহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের (কাস্টমার সার্ভিসেস) কাছে পেশ করে। এই দাবি না মানা হলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেয়।

বিমান কেবিন ক্রু ইউনিয়ন সভাপতি ফিরোজ মিয়া আবীর ও মোহাম্মদ শামীম আক্তার (লোটাস) লিখিত ২০ দফা দাবি বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পেশ করেন।

তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে; কোভিডকালীন সময়ে ক্রুদের সব রকম কেটে নেওয়া ও স্থগিত করা ভাতাসমূহ পুনর্বহাল করা, নতুন নিয়োগ পাওয়া ৪৬ এ ও বি ক্রুদের বেতন/ভাতার বৈষম্য দূর করা ও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, কেবিন ক্রুদের সঠিক সময় উপযোগী ক্যারিয়ার প্ল্যান প্রণয়ন ও তা ওএন্ডএমে অন্তর্ভুক্ত করা, তাদের বর্তমান ভাতা তিন মাস পর পর রিভিউর প্রশাসনিক আদেশ বাতিল করে শতভাগ ডলারে প্রদানের জন্য নতুন প্রশাসনিক আদেশের ব্যবস্থা করা, ক্রু কমপ্লিমেন্টের ব্যবস্থা করা ও তা বাস্তবায়ন করা।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে গত ১৫ আগস্ট বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। বিমানের প্রধান নির্বাহী পদে সরকার এখনো কাউকে নিয়োগ দেয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত হাজারের বেশি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৪ জন।

৪ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

রোবরার (৫ জুলাই) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

৫ ঘণ্টা আগে

ডিজিটাল বাস্তবতায় তথ্য আইনে বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের

মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সামাজিক আচরণে বড় পরিবর্তন এসেছে। এতে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ।

৬ ঘণ্টা আগে

কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে প্রধানমন্ত্রীর তাগিদ

৭ ঘণ্টা আগে