পোস্টাল ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করলে এনআইডি ব্লক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশনের লোগো

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফেসবুকে ছবি বা ভিডিও শেয়ার করলেই নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের গোপনীয়তা লঙ্ঘন করলে এনআইডি ব্লক করার পাশাপাশি প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পোস্টাল ভোটে নিবন্ধিত ১৩ লাখ ভোটারের জন্য এই কড়া হুঁশিয়ারি জারি করেছে ইসি।

শনিবার (০৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের বার্তায় আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইডি ব্লক করা হলে, বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নাগরিকরা। ইতোমধ্যে বিভিন্ন দেশে থেকে প্রবাসী ও দেশে বসবাসরতদের মধ্যে প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

আগামী ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

২ ঘণ্টা আগে

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর ভ্যানে করে নিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৫৯১ পৃষ্ঠার এই রায়ে আদালত অপরাধের ভয়াবহতা এবং আসামিদের সংশ্লিষ্টতার বিশদ বিবরণ তুলে ধরেছেন।

২ ঘণ্টা আগে

তত্ত্বাবধায়ক সরকার বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।

৩ ঘণ্টা আগে

সব ভাতাভোগীদের ‘একই ছাতার আওতায়’ আনার পরিকল্পনা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা ও উপকারভোগীদের সমন্বিতভাবে ‘একই ছাতার আওতায়’ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

৪ ঘণ্টা আগে