নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়তে চান— মাহফুজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০: ১৩

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও ‘দায়-দরদের সমাজ’ গড়ে তোলার কাজে মনোনিবেশ করার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বছরের পরিকল্পনা ও জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগের পর নতুন কোনো রাজনৈতিক দলে যোগ না দিলেও এই বার্তার মাধ্যমে তিনি নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত দিলেন।

মাহফুজ আলম লেখেন, গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।

এ বছর সারা বাংলাদেশে ছাত্র-জনতার সঙ্গে মিশতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তাদের পদত্যাগের পর রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়। গুঞ্জন ছিল—নির্বাচনী হিসাব-নিকাশ মেলাতে তারা বিএনপি বা গণঅধিকার পরিষদে যুক্ত হতে পারেন।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আসিফ মাহমুদ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন এবং দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, মাহফুজ আলম এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেননি; বরং স্বতন্ত্র অবস্থান থেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে।

৩ ঘণ্টা আগে

নির্বাচনে ৫১৯ প্রার্থী ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় ‘প্রায় অর্ধেকের মনোনয়ন অসম্পূর্ণ’ বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

৫ ঘণ্টা আগে

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না: সিপিডি

শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনি ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

৬ ঘণ্টা আগে

চার পদ্ধতিতে জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

এবার ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

৬ ঘণ্টা আগে