প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. তরিকুল ইসলাম। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে এ দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।
তরিকুল ইসলাম বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতা এবং একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ের জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন? যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তিনি কিভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন? অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।’
বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক ছাড়া সদস্য হিসেবে যারা থাকবেন তারা হলেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি। এ ছাড়া সদস্যসচিব হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে
৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যথায় সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্র
১ দিন আগে
ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে কার্যক্রম ঘরে ঘরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কার্যক্রমে গাফিলতি ধরে ফেলেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি ক্ষুব্ধ হন সরকারপ্রধান। এরপর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচি
১ দিন আগে
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তার গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো সড়ক পথ দিয়ে অগ্রসর হয়। এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ
১ দিন আগে