প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৫৫
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন।

এরপর বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে কিছু সময় পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে এ সংঘর্ষ চলে। এরপর আবারও থেকে থেমে সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেখানে তিনি ১৪৪ ধারা জারির তথ্য দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তা দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

৫ ঘণ্টা আগে

১ মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

৬ ঘণ্টা আগে

ইকরার ‘আত্মহত্যা’— অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ড

স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীর এ আদেশ দেন।

৬ ঘণ্টা আগে

অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন, শুরু ১ জুলাই

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।

৬ ঘণ্টা আগে