ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বক্তব্যটি ‘অফ রেকর্ড’ বলে দাবি করা হয়েছে। ‘অফ রেকর্ড’ এসব কথা ভাইরাল করায় শুরু হয়েছে সমালোচনা।

এবার ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পাশে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় এক স্ট্যাটাসে ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে বলে মন্তব্য করেছেন।

ওই স্ট্যাটাসে হাসনাত লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে, তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরো বলেন, ক্লিকবেইট এবং হেনস্তার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

ইসি মাছউদ বলেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভাল নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবই প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে।

৪ ঘণ্টা আগে

নির্বাচনে ৫১৯ প্রার্থী ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় ‘প্রায় অর্ধেকের মনোনয়ন অসম্পূর্ণ’ বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

৬ ঘণ্টা আগে

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না: সিপিডি

শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, আওয়ামী লীগের বিপুলসংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনি ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।

৬ ঘণ্টা আগে

চার পদ্ধতিতে জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য

এবার ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

৬ ঘণ্টা আগে