প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পূর্বেই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ সামরিক, আধাসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য।
বৈঠকে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয় আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন- এ সংক্রান্ত সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে।
এর আগে ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে আট দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে ১৩-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন।
বৈঠকে মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবেন।
অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই ডজন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের তথ্যের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ঘোষিত জেলা বিএনপির কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়, তবে গুরুতর অসুস্থ জনিত কারণে সেসময় তিনি হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।
৭ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগে
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছর ডিসেম্বরেই শেষ হচ্ছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার দু'দশকেরও বেশি সময় পর ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশ ত্রিশ বছর মেয়াদী ওই চুক্তি সম্পাদন করেছিল।
৯ ঘণ্টা আগে
বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, ১৬ মে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেবেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন উদ্বোধন করব
১৯ ঘণ্টা আগে