ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। কেননা, মানুষের কাছে ট্রেন ভ্রমণ এখনো সবচেয়ে স্বস্তিদায়ক মাধ্যমগুলোর একটি। তবে যাত্রী চাহিদার তুলনায় রেলের সক্ষমতা এখনও সীমিত। ফলে পুরোনো রেললাইন ও লোকোমোটিভ দিয়েই বাড়তি সতর্কতার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই।

রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ সময়ে ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী পরিবহন করা হয়। ঈদ উপলক্ষে অতিরিক্ত ২৫ শতাংশ টিকিট ছাড়ার ফলে বর্তমানে প্রায় ৪০ হাজার যাত্রী পরিবহন করা হচ্ছে। যদিও ঈদ মৌসুমে ট্রেনে যাত্রার চাহিদা প্রায় এক লাখে পৌঁছে যায়।

কমলাপুর স্টেশনে আকস্মিক পরিদর্শনের বিষয়ে রেলমন্ত্রী বলেন, 'আমি পূর্বনির্ধারিত কোনো ট্রেনে উঠিনি। হঠাৎ করেই দুটি ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা ট্রেনের পরিবেশ ও সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।'

তিনি বলেন, 'বর্তমানে সিটিং ক্যাপাসিটির মধ্যেই যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে অতিরিক্ত চাপ সামাল দিতে বাড়তি টিকিটও ছাড়তে হয়েছে।'

সকালে কয়েকটি ট্রেনের বিলম্ব প্রসঙ্গে মন্ত্রী জানান, বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় আসার পথে রেললাইনে শুকাতে দেওয়া খড়ের কারণে চাকা স্লিপ করে সাময়িকভাবে বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি দেরিতে ঢাকায় পৌঁছায় এবং এর প্রভাবে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাও বিলম্বিত হয়।

তবে এতে বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেন তিনি। মন্ত্রী বলেন, 'আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি। যান্ত্রিক ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্পেয়ার লোকোমোটিভ প্রস্তুত রাখা হয়েছে।'

তিনি আরও জানান, যেসব স্থানে দুর্ঘটনা বা লাইনচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে, সেগুলো আগেই চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

রেলমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় রেলের সার্বিক সেবার মান উন্নত হয়েছে। অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর ফলে টিকিট কালোবাজারিও অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে নতুন করে ৫১টি কোচ সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে ৮২ থেকে ৮৩টি মিটারগেজ লোকোমোটিভ সচল রয়েছে। আরও কয়েকটি লোকোমোটিভ যুক্ত হলে শিডিউল ঠিক রাখা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা’, মক্কা চুক্তি নিয়ে হুমায়ুন কবির

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

১৪ ঘণ্টা আগে

১১ সংসদীয় আসনের সীমানা সংশোধন, ইসির গেজেট

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

২ সংসদীয় কমিটির বৈঠক থেকে বিরোধী দলের ওয়াকআউট

মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।

১৫ ঘণ্টা আগে

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৬ ঘণ্টা আগে