মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন শুরু হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১০টি আঞ্চলিক বুথের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হচ্ছে। সংক্ষুব্ধ প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত নিয়ম মেনে এই আপিল দায়ের করতে পারবেন।

খুলনা অঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার আপিল গ্রহণ করা হবে ১ নম্বর বুথে। রাজশাহী অঞ্চলের জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার আবেদন জমা নেওয়া হবে ২ নম্বর বুথে। রংপুর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার জন্য নির্ধারিত ৩ নম্বর বুথ।

চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের আপিল গ্রহণ করা হবে ৪ নম্বর বুথে। কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের জন্য নির্ধারিত ৫ নম্বর বুথ। সিলেট অঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার আপিল যাবে ৬ নম্বর বুথে।

ঢাকা অঞ্চলের টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আবেদন জমা নেওয়া হবে ৭ নম্বর বুথে। ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার জন্য নির্ধারিত ৮ নম্বর বুথ। বরিশাল অঞ্চলের বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার আপিল গ্রহণ করা হবে ৯ নম্বর বুথে। ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনয়নসংক্রান্ত আপিল জমা পড়বে ১০ নম্বর বুথে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়ন বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে—সে তথ্য রাতেই প্রকাশ করা হবে।

ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে দায়ের করা সব আপিল আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত ফরমেটে কমিশন সচিবালয়ের সচিবের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দেওয়া বাধ্যতামূলক। আপিলের রায়ের কপি পেতে হলে আলাদা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা আপিল কেন্দ্রের বুথ থেকে সংগ্রহ করা যাবে।

এদিকে নির্বাচন কমিশন স্মরণ করিয়ে দিয়েছে, সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাঁদের পক্ষে অন্য কেউ—সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্পিকার হয়ে বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

২ ঘণ্টা আগে

গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান খন্দকার মোশাররফের

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট।

৪ ঘণ্টা আগে

সংসদের প্রথম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস

৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে তার উপস্থিতি এক বিশেষ তাৎপর্য বহন করছে।

৫ ঘণ্টা আগে