প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আজ একটি শোকবই খোলা হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি) এক সরকারি তথ্যবিবরণীতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ও কূটনৈতিকরা এই শোকবইতে স্বাক্ষর করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন। তথ্যবিবরণী অনুযায়ী, শোকবইটি আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণ ও প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে 'আপসহীন নেত্রী' হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ সরকার ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) থেকে ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে টোকিওতে বাংলাদেশ মিশনে এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
৮ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
৯ ঘণ্টা আগে
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
৯ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশরই কোনো না কোনো ঋণ বা দায় আছে। এসব প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা। সর্বশেষ পাঁচ নির্বাচনের মধ্যে এবার ঋণ বা দায়গ্রস্ত প্রার্থী সবচেয়ে কম হলেও তাদের মোট ঋণের পরিমাণ সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে