এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ১৫% হচ্ছে, দুই ধাপে কার্যকর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৬
ছবি: সংগৃহীত

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, তবে এই অর্থ দুই ধাপে প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে যাচ্ছেন। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে তাঁদের চূড়ান্ত অবস্থান জানাবেন।

অর্থ মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে।

মন্ত্রণালয়ের এক চিঠি থেকে জানা যায়, এই বর্ধিত ভাতার প্রথম ধাপ হিসেবে চলতি অর্থবছর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

শর্তসমূহে উল্লেখ করা হয়— পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;

(খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)'; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।বিদ্যালয় ব্যবস্থাপনা সফটওয়্যার

(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না।

(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।

(৫) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যত কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

(চ) প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা চলতি নভেম্বর মাস থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ, অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।

২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে টানা ১০ দিনের আন্দোলনের পর বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এই সুখবর পেলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গাড়ি ফেরিতে ওঠার আগে নামতে হবে যাত্রীদের

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন।

৫ ঘণ্টা আগে

৭ দিনের ঈদের ছুটি শুরু, মানুষ ফিরছে গ্রামে

ঈদুল আজহার আগে গতকাল রোববার (২৪ মে) ছিল শেষ কর্মদিবস। এ দিন বিকেলে অফিস ছুটি হতেই ভিড় শুরু বাস, রেল আর লঞ্চ টার্মিনালে। অবশ্য যারা বাড়তি ছুটি নিয়েছেন, গত শুক্রবার থেকেই তারা ছুটতে শুরু করেছেন বাড়ির পথে।

৬ ঘণ্টা আগে

রাতের মধ্যে ঢাকাসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা

এতে বলা হয়, রোববার রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কার্যবণ্টন ইসির

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের কার্যবণ্টন করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে