ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি টিকটকে ‘তত্ত্বাবধায়ক সরকার পতনের ডাক দিয়েছে জামায়াত, শাহবাগ থেকে গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জ শুরু হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই ইউনুস তুই তাড়াতাড়ি পাকিস্তান চলে যা, বাংলাদেশে আর জায়গা হবে না তোর, জয় বাংলা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
তবে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচারিত ভিডিওটি জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ছোড়ার কোনো ঘটনার নয়। বরং গত ২৬ জানুয়ারি ঢাকায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পুলিশের জলকামান নিয়ে অবস্থানের সময়ে ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে দৈনিক ইত্তেফাকের লোগো দেখা যায়। ওই তথ্যের সূত্র ধরে দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে গত ২৬ জানুয়ারির ‘শাহবাগে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের জল কামান নিক্ষেপ | Shahbagh|Daily Ittefaq’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে ওই প্রতিবেদনের ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির প্রথম ৫৮ সেকেন্ডের মিল রয়েছে ৷
অর্থাৎ, ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, জামায়াত ইসলামীর কর্মসূচিতে পুলিশের গরম পানি নিক্ষেপ ও লাঠিচার্জের দৃশ্য দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পুলিশের জলকামান নিয়ে অবস্থানের ঘটনার ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৪ ঘণ্টা আগে
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৬ ঘণ্টা আগে