প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক দুটি ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন— ওয়ারী এলাকার একটি চা দোকানের কর্মচারী মানিক (২৬) এবং যাত্রাবাড়ীর পঞ্চম শ্রেণির ছাত্র মো. রনি (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও বাবা-মায়ের বকাঝকায় অভিমান করে তারা আত্মহত্যা করে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ও রাতে পৃথক সময়ে এই ঘটনাগুলো ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মানিকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ি। বাবার নাম মৃত ইউনুস সরকার। বর্তমানে ওয়ারী বিসিসি রোড ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন। খবর পেয়ে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ওই বাসায় ফ্যানের সাথে মাফলার পেচিয়ে এগুলার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মানিকের। পারিবারিক মনোমালিনের কারণে তিনি গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করেন বলে জানা গেছে।
অপরদিকে যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রনি। তার বাবা নুর আলম জানান, তাদের বাড়ি নোয়াখালী চাটখিল থানার শিবপুর এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পড়ালেখার ফাঁকি দেওয়ায় বাবা মা তাকে সামান্য বকাঝকা করেন। এ কারণে অভিমান করে শনিবার রাত ১০টার দিকে বাথরুমে ঢুকে অনেক সময় পেরিয়ে গেলেও সে বের হচ্ছিল না। সন্দেহ হলে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখা যায়, বাথরুমের ভেতর গামছা পিছিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। তখন ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মধ্য রাতে তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটো
৫ ঘণ্টা আগে
ঈদুল ফিতরের দিনক্ষণ ঠিক করতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠেয় এই সভায় সারাদেশের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট টেলিফোন নম্বরে বা স্থান
৫ ঘণ্টা আগে
তিনি জানান, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের উপর প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করণ এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও
৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে। পাশাপাশি, সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে।
৭ ঘণ্টা আগে