১৬ নভেম্বরের জাতীয় নবান্ন উৎসব বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজিত নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে উৎসব উদ্‌যাপন পর্ষদ এই তথ্য জানিয়েছে। আগামী ১৬ নভেম্বর ছায়ানট মিলনায়তনে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা পর্ষদের ফেসবুক পেজে লিখেছেন, ‘অনিবার্য কারণবশত জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত ১ অগ্রহায়ণ ১৪৩২ (১৬ নভেম্বর ২০২৫) অনুষ্ঠেয় ২৭তম “নবান্ন উৎসব ১৪৩২” আয়োজন করা সম্ভব হচ্ছে না। পর্ষদের পক্ষ থেকে শিল্পী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

সুজা গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে শিল্পী, অভিভাবকেরা শঙ্কিত। আয়োজনে শিশুরাও অংশ নেয়। তাদের ‘নিরাপত্তার ঝুঁকির’ কথা ভেবে আয়োজনটি বাতিল করা হয়েছে।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগান নিয়ে আয়োজনে প্রধান অতিথি থাকার কথা ছিল ডা. সারওয়ার আলীর। অতিথি লুবনা মারিয়াম, ফাহিম হোসেন চৌধুরী এবং সভাপতি থাকার কথা ছিল কাজী মদিনার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খালেদা জিয়া কখনো গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপস করেননি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর ৪৩ বছরের রাজনৈতিক জীবনে কখনো গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপস করেননি।

৫ ঘণ্টা আগে

‘খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

৬ ঘণ্টা আগে

স্পিকার হয়ে বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

৬ ঘণ্টা আগে

গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান খন্দকার মোশাররফের

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

৭ ঘণ্টা আগে