প্রতিবেদক, রাজনীতি ডটকম

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করা হচ্ছে দাবি করেছে ইসলামিক ফাউন্ডেশন। বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সংস্থাটির এক বিবৃতিতে জানিয়েছে, ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের সিলেকশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে—প্রতিটি পদে মাদ্রাসা শিক্ষিত, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হবে। সরকারের স্বীকৃতি অনুযায়ী, দাওরায়ে হাদিস ডিগ্রি মাস্টার্স (সমমান) হিসেবে গণ্য।
তবে, কওমি ধারার শিক্ষার্থীদের মধ্যে অনেকে এসএসসি, এইচএসসি বা স্নাতক পর্যায়ের কোনো স্বীকৃত সনদ না থাকায়, সার্বিক বিবেচনায় উচ্চ ও নিম্ন উভয় পদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিজ্ঞপ্তিটি প্রণয়ন করা হয়। এ ধরনের উদ্যোগ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে এই প্রথম। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যার মাধ্যমে সকল স্তরের কওমি শিক্ষিতদের জন্য অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করা হয়েছে।
এতে আরো বলা হয়, জনমনে উদ্ভূত বিভ্রান্তি ও বিভিন্ন মহলের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে—এই নিয়োগ বিজ্ঞপ্তি আপাতত স্থগিত রাখা হবে। পরবর্তীতে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সংশোধিত বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হবে।
সকলকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
৪ ঘণ্টা আগে
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৭ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৮ ঘণ্টা আগে