আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে: রেলমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুন ২০২৬, ২২: ৩৭
সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস

আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (শনিবার, ২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী মাসে (জুলাই) নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’

তিনি আরও জানান, চলতি বছরের আগস্টে নতুন করে দু’টি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না; সর্বোচ্চ গুরুত্ব পাবে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশা। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে রবিউল আলম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।—বাসস

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

১১ ঘণ্টা আগে

দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৪ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

১৫ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

১৭ ঘণ্টা আগে