প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৬ সালেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী। তিনি আরও জানিয়েছেন, এ প্রক্রিয়া তদারকির জন্য জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) বা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিটিভের (ইউএসটিআর) মতো স্থায়ী ট্রেড বডি গঠন করবে সরকার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এলডিসি উত্তরণ বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বৈঠকের নানা তথ্য তুলে ধরেন।
আনিসুজ্জামান বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। করোনাভাইরাস সংক্রমণ না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটত বাংলাদেশের। এখন ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটবে।
এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রেড বডি গঠনের কথা জানান আনিসুজ্জামান। বলেন, বাংলাদেশ সরকার এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া তদারকির জন্য জাপানের জেট্রো বা যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের মতো একটি স্থায়ী ট্রেড বডি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই বডিতে থাকবেন অভিজ্ঞ পেশাজীবীরা, যারা দেশের বাণিজ্য চুক্তিবিষয়ক আলোচনা পরিচালনা করবেন।
আনিসুজ্জামান বলেন, এই বডিতে শুধু সরকারি কর্মকর্তারা থাকবেন না, বিদেশে অবস্থিত অভিজ্ঞ বাংলাদেশি কিংবা বেসরকারি খাতে যারা অভিজ্ঞ আছেন, তাদের এখানে নিয়োগ দেওয়া হবে। যেসব খাতের ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে ক্ষতির আশঙ্কা করছেন, তাদের মধ্য থেকে অভিজ্ঞদের এই বডিতে রাখা হবে।
এই সংস্থার জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের কাজ শুরু হয়েছে জানিয়ে আনিসুজ্জামান বলেন, বর্তমানে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাণিজ্য আলোচনার দায়িত্ব পালন করছেন, কিন্তু দুই-তিন বছর পরপর তাদের বদলি করা হয়। নতুন সংস্থার সদস্যরা বদলির আওতায় থাকবেন না। ফলে তারা ধারাবাহিকভাবে কাজ করে যেতে পারবেন।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যে পথে এগোচ্ছে, তাতে পেছনে ফেরার সুযোগ নেই। ভুটানের মতো দেশও এলডিসি থেকে উত্তরণ করেছে। আমরাও করব।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৭ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
২০ ঘণ্টা আগে