নির্বাচনে কারা আসবে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনে কারা অংশ নেবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশনের (ইসি) বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে প্রস্তাব দেওয়া। কারা নির্বাচনে আসবে বা আসবে না, কারা যোগ্য কিংবা যোগ্য নন—সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আমাদের এখতিয়ারের বাইরে। সেটা নির্বাচন কমিশনকেই জিজ্ঞেস করবেন।’

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

পৌঁনে ৫০০ কোটি টাকা ঋণ সরকারকে ফেরত দিয়েছে বিএসসি: এম সাখাওয়াতপৌঁনে ৫০০ কোটি টাকা ঋণ সরকারকে ফেরত দিয়েছে বিএসসি: এম সাখাওয়াত

নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘ইভিএমের আর প্রশ্নই আসে না। ওটা হবে না। নির্বাচন কমিশনও বলেছে, আমরাও একই মত দিয়েছি।’ ‘মানুষের মধ্যে যে আগ্রহ-উচ্ছ্বাস.. মানুষ আমাদের যেখানে দেখে দুটো কথা বলতে চায়। তাদের মনে আকুতি ব্যক্ত করতে চায়। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক। যার মাধ্যমে গণতন্ত্র একটা শক্ত ভীতের ওপর দাঁড়াবে। এটা জন-আকাঙ্ক্ষা এবং আমাদেরও একই আকাঙ্ক্ষা। আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করছি। মানুষের কাছ থেকে যা শুনেছি এবং আমাদের জ্ঞানবুদ্ধি, অভিজ্ঞতা ব্যবহার করে কিছু প্রস্তাব দেব। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। আমরা আশা করছি রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কমিশন এগুলো বাস্তবায়ন করবে।’

ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ

হলফনামায় তথ্য গোপন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রার্থীদের হলফনামায় অনেকরকম ভুয়া তথ্য থাকে, গোপনও করা হয়। আমরা এ বিষয়ে প্রস্তাব দেওয়ারও পরিকল্পনা করছি। আমাদের প্রস্তাবনা এখনও চূড়ান্ত হয়নি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ডা. মো. আবদুল আলীম ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছাত্রশক্তির বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সোমবার (৩ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘ছাত্রলীগ’ বলে তাকে পেটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনো কোনো সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।’

৩ ঘণ্টা আগে

ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরানাের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচ জন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

৪ ঘণ্টা আগে