বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপ খেলা দেখানোর নামে প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার—এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশনসহ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এ দুর্নীতি করা হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার (১৯ জুলাই) সকালে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করে এ কথা জানিয়েছেন তিনি।

এ সময় তিনি জানান, খেলা দেখানোর নামে টাকা লুটপাট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এরপর দুদকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

তিনি বলেন, ‘এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে সাবলাইসেন্সিং করায় প্রায় সব টাকা উত্তোলন হয়ে গেছে। ৪ থেকে ৫ কোটি টাকা এখনো ঘাটতি আছে।’

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে জানান, বিশ্বকাপ খেলা দেখানোর জন্য সত্ত্ব কেনার বাকি টাকা উঠে যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে

কারাগার থেকে পালানো সেই নারীবন্দি গ্রেপ্তার

মাত্র তিন মাসের সাজাপ্রাপ্ত এই বন্দি গত ১৬ জুলাই ইট বহনের কাজ করার সময় নিরাপত্তার ফাঁক গলে কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে এই চাঞ্চল্যকর পলায়নের দৃশ্য ধরা পড়ার পর দায়িত্বরত তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে বুজে নিতে গাজীপুর

৪ ঘণ্টা আগে

হালাল সনদ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবাদ জানাল বিএসটিআই

শনিবার এক প্রতিবাদলিপিতে বিএসটিআই জানায়, তাদের হালাল সার্টিফিকেশন কার্যক্রম বিএসটিআই আইন ২০১৮, প্রবিধানমালা ২০২২, সরকারি গেজেট, আন্তর্জাতিক মান ISO/IEC 17065 এবং প্রযোজ্য হালাল মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হয়।

১৮ ঘণ্টা আগে

ডেস্কটপে ফেসবুক ডাউন, মোবাইল অ্যাপ সচল

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবেই কাজ করছিল বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

১ দিন আগে