সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯: ২২
ছবি: সংগৃহীত

আজ থেকে সারাদেশে বন্ধ থাকছে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক মূল্য সমন্বয় ও ডিলারদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধসহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন এবং সব ধরনের বিপণন কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

এর আগে একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য সমন্বয় প্রয়োজন। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

১ ঘণ্টা আগে

ওমানে ড্রোন বিধ্বস্ত, ২ বিদেশি নাগরিক নিহত

ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য দেয় বিবিসি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে। ওমানের কর্তৃপক্ষ এই দুটি ঘটনাই তদন্ত করছে।

২ ঘণ্টা আগে

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন ১৪ মার্চ

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় আরও বলা হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।

২ ঘণ্টা আগে

মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে ফক্স নিউজ ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।

৩ ঘণ্টা আগে