খালেদা জিয়ার মৃত্যুতে নেপালে শোক পালন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দূতাবাস প্রাঙ্গণ ও ‘বাংলাদেশ হাউস’-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শোক বই খোলা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সার্কের মহাসচিবসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিশরের কূটনীতিক এবং নেপালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়া মিশরের কূটনীতিক, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘নেপাল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর সভাপতিসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

৯ ঘণ্টা আগে

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

১০ ঘণ্টা আগে

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

১০ ঘণ্টা আগে