ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এদিকে বাংলাদেশে ফান্সের দূতাবাসের ফেসবুক পেজের একটি পোস্টেও এ বিষয়ে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।
এর আগে ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারি আরো শক্তিশালী করা ও সহযোগিতা বিস্তারের জন্য উপযুক্ত সময় এটি। দুই দেশের অংশীদারি আরো এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দৃঢ়। বাংলাদেশ প্রধানত পোশাক, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি করে; অন্যদিকে ফ্রান্স রাসায়নিক পণ্য, ইলেকট্রনিকস এবং পরিবহন পণ্য রপ্তানি করে। দুই দেশ একে অন্যের দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সর্বদা বজায় রাখে।

তিস্তাসহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের বৈঠকে এ ঐকমত্য হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
৩ ঘণ্টা আগে
৪৩তম বিসিএসে নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ‘ব্যত্যয়’ ঘটানো হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ‘অস্বচ্ছ’ ছিল পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৬০ দিনের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের নতুন মেধা তালিকা প্রকাশ করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে চীনের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে
বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথাও উল্লেখ করেন।
৭ ঘণ্টা আগে