সাতক্ষীরা প্রতিনিধি

ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অমিত সাধু। পথে অজ্ঞাত এক যানবাহন ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে সড়কে। দুর্ঘটনাস্থলেই ওই যানবাহনের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অমিতের স্ত্রী রিতা সাধু ও তিন বছর বয়সী শিশুপুত্র সৌরভ সাধু।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা আঞ্চলিক মহাসড়কের কুমিরার কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অমিত সাধু ও পাঁচ বছর বয়সী মেয়েটি সুস্থ আছে।
অমিত খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের বাসিন্দা। দুই ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার।
জানা যায়, অমিত সাধু তার স্ত্রী রিতা ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে বেড়াতে যাচ্ছিলেন। পথে কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি যানবাহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তারা রাস্তায় পড়ে যান। ওই যানবাহনের চাপায় তৎক্ষণাৎ রিতা ও সৌরভের মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেলকে চাপা দেওয়া যানবাহনটির সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবহনটিকে আটকানো যায়নি। রাস্তা ফাঁকা থাকায় সেটি দ্রুত পালিয়ে গেছে।
কোন পরিবহন এ দুর্ঘটনা ঘটিয়েছে, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান পুলিশ পরিদর্শক সঞ্জয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৫ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৫ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৫ ঘণ্টা আগে
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে