জন্মাষ্টমীতে শুভেচ্ছা রাষ্ট্রপতির, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের বিদ্যমান সংঘাত ও বিভেদ মোকাবিলায় শ্রীকৃষ্ণের ধৈর্য ও সহনশীলতার দর্শন অনুসরণের আহ্বান জানান। একইসঙ্গে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন-শুভ জন্মাষ্টমীর এই ক্ষণে এ প্রত্যাশা করি।’

‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজ সংস্কারক। তিনি পৃথিবীতে এসেছিলেন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হয়ে।’

তিনি বলেন, ‘যেখানে অন্যায়-অবিচার, সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। তিনি সর্বদা মানবতা ও সত্যের পথ খুঁজেছেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত, যা যুগ যুগ ধরে মানুষকে মানবিক, পরোপকারী ও অন্যের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করে আসছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধ আমাদের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি। আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করে আসছে। সব ধর্মের মূল বাণী মানবকল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই মানবকল্যাণে নিয়োজিত হই, ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাই।’

পরোপকারের মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য হিন্দু ধর্মাবলম্বীসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বের নানা প্রান্তে ধর্মীয় কারণে মানুষে-মানুষে সংঘাত, হানাহানি ও বিভেদ বাড়ছে। এই সংকট মোকাবিলায় সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

বাণীতে শুভ জন্মাষ্টমী উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৯টি মামলা হয়েছে।

৪ ঘণ্টা আগে

মারা গেলেন গ্লোরিয়া স্টেইনেম, নারীবাদের এক যুগের অবসান

দীর্ঘ ছয় দশকের সক্রিয়তায় স্টেইনেম শুধু যুক্তরাষ্ট্রের নারী আন্দোলনের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হয়ে ওঠেননি, বরং বিশ্ব জুড়ে কয়েক প্রজন্মের নারীর জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নারীবাদী আন্দোলনের ‘সেকেন্ড ওয়েভে’র অন্যতম রূপকার।

১৫ ঘণ্টা আগে

র‌্যাব বিলুপ্ত হয়ে এসআরবি গঠনে সংসদে বিল, বিরোধী দলের আপত্তি

সংসদের বিরোধী দল এই বিলের বিরোধিতা করেছে। তারা বলছে, র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের কথা বলা হলেও এই বিলে নতুন বাহিনীর গঠন ও কার্যক্রমের সবকিছুই র‌্যাবের মতোই থাকছে। ফলে নতুন বাহিনীও কার্যত র‌্যাবের মতোই হবে।

১৭ ঘণ্টা আগে

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ

এ সময় প্রতিমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি চিঠিও হস্তান্তর করেন। চিঠিতে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের গভীর শোক এবং নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement