শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষক মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ২২: ২০

বেতন গ্রেড দশম করাসহ প্রাথমিকের সহকারী শিক্ষকদের তিন দাবির আন্দোলনে আহত শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন। রোববার সকালে রাজধানীর মিরপুরের আলোক হাসপাতালের আইসিউতে তিনি মারা যান।

আন্দোলনের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ফাতেমা আক্তার চাঁদপুরের মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা। রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি। তিনি চাঁদপুরের মতলব উত্তরের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

ফাতেমার স্বামী ডি. এম. সোলেমান জানিয়েছেন, ৮ নভেম্বর বিকেলে ১০ম গ্রেডের সমাবেশে সাউন্ড গ্রেনেডে তিনি অসুস্থ হয়ে যান। কিছুদিন হাসপাতাল ভর্তি থাকার পর আজ সকাল ১০টায় মিরপুর আলোক হাসপাতালের আইসিউতে মারা যান তিনি।

তিনি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন। শহীদ মিনারে আন্দোলনে শুরু থেকে ছিলেন ফাতেমা। শিক্ষক নেতারা তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন পরিষদ মঞ্চের পক্ষ থেকে এ মৃত্যুর বিচার চাই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিকাণ্ড: বাংলাদেশি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারের দুঃখ প্রকাশ

সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।

৭ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: লিজহোল্ডার আবু জাফর গ্রেপ্তার

আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ

৭ ঘণ্টা আগে

ডেপুটি স্পিকারই শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতিকে

মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্

৮ ঘণ্টা আগে