প্রতিবেদক, রাজনীতি ডটকম

জীবদ্দশায় একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। প্রস্তাবটির পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হলেও তিনটি দলের আপত্তি রয়েছে।
রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একডেমিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথমার্ধে এই প্রস্তাব উত্থাপিত হয়।
এর আগে পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবে বেশ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি তুলেছিল। ওই আপত্তিগুলো দূর করতে আজকের আলোচনায় বিকল্প হিসেবে প্রস্তাব আসে, জীবদ্দশায় একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। প্রস্তাবটির পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল সম্মত হলেও তিনটি দলের আপত্তি রয়েছে।
বৈঠকের মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পারস্পরিক আলোচনা করে তিনটি দল ছাড়া আমরা সবাই একমতে এসেছি, বার বা টার্মের হিসাব বাদ দিয়ে একজন ব্যক্তি তার হোল লাইফটাইমে দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন।
পৃথিবীর অনেক দেশে এ ধরনের বিধানের উল্লেখ করে তিনি আরও বলেন, দুনিয়ার অনেক দেশে এমন নজির আছে। বাংলাদেশের জন্যও আমরা এটাকে অত্যন্ত জরুরি বলে মনে করি। এই ব্যাপারে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি।
বৈঠকের পরবর্তী অংশে সংবিধানের মূলনীতি ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী পদ্ধতির বিষয়ে এখনও চূড়ান্ত ঐকমত্য না হওয়ায় আগামী বুধবার আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৪ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৬ ঘণ্টা আগে