নভোএয়ারে সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে ওড়ার স্বপ্নপূরণ

ডেস্ক, রাজনীতি ডটকম
৩০ জন শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে নভোএয়ার

সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পুরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার বুধবার (১৫ জানুয়ারি) জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে। একই দিন কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে।

নভোএয়ারের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারের ১২ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’ এর আয়োজন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্রসৈকত, বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।

স্বপ্ন পূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান বললেন, ‘প্লেনে করে সমুদ্রসৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ দেখতে পারব – এটা আমি কখনো কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূরণ করেছে।’

তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বিচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেল স্টেশন দেখেছি– এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।’

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। আমাদের গর্ব কক্সবাজার সমুদ্রসৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং’ কমসূচি পালন করা হয়েছে।

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শিগগির পুনরায় শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

র‍্যাব বিলুপ্ত, ‘এসআরবি’ নামে নতুন যাত্রা শুরু

নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাব বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের চাপ বেড়েছে: মাহদী আমিন

সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

৬ ঘণ্টা আগে
Advertisement