ক্রীড় ডেস্ক

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। তার অভিষেকের ম্যাচে একাদশে আছে এক চমক। শুরুর দলে নেই জামাল ভূঁইয়া। তার বদলে তপু বর্মণের হাতে উঠেছে অধিনায়কের বাহুবন্ধনী।
জামালের দলে না থাকাটা অবশ্য বড় চমক নয়। দীর্ঘদিন খেলায় ছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধে খেলতে পারেননি তিনি, কোনো দলে নিবন্ধন হয়নি তার। সে কারণে তার বাদ পড়াটা অনেকটা অনুমিতই ছিল।
ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে আছেন শেখ মোরসালিন। আক্রমণভাগে তার সঙ্গী রাকিব হোসেন ও শাহরিয়ার ইমন। মাঝমাঠে হামজার সঙ্গে আছেন মোহাম্মদ হৃদয় ও মজিবুর রহমান জনি।
রক্ষণে অধিনায়ক তপুর সঙ্গে আছেন তারিক কাজী। সঙ্গে শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন আছেন একাদশে। গোলবারের নিচে মিতুল মারমার ওপর ভরসা রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা;
শাকিল তপু, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন;
হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়, মজিবর জনি;
রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১২ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৩ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে