জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড় ডেস্ক

দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৯ রানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৮ ও ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৩৮ বলে সংক্ষিপ্ত ভার্সনে প্রথম হাফ সেঞ্চুরি তুলে ৫৭ এবং জাকের আলী ৩৪ বলে ৪৪ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ৩ ওভারে ২২ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস।

চতুর্থ ওভারে দলীয় ২২ রানে বিচ্ছিন্ন তানজিদ-লিটন। ওভারে জিম্বাবুয়ের পেসার পেসার ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে স্কুপ শট খেলতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি লিটন। কিন্তু চতুর্থ বল ব্যাটে লাগিয়ে বোল্ড হন ১৫ বলে ২টি চারে ১২ রান করা লিটন।

লিটন আউট হওয়ার পর ক্রিজে এসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। পঞ্চম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার আর্ম বলে বোল্ড হন নাজমুল(৪)। লিটন-নাজমুলকে হারিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান তুলে বাংলাদেশ।

তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেও ৩১ রানের বেশি যোগ করতে পারেননি তানজিদ ও হৃদয়। নবম ওভারের শেষ বলে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হন তানজিদ। ১টি করে চার-ছক্কায় ২২ বলে ২১ রান করেন তিনি।

তানজিদ ফেরার পর হৃদয়ের সাথে জুটি বাঁধেন জাকের। দু’জনের সাবধানী ব্যাটিংয়ে ১২ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৫।

১৩তম ওভার থেকে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন হৃদয় ও জাকের। ১৩ থেকে ১৮তম ওভারে ৬৭ রান যোগ করেন তারা। এরমধ্যে ১৮তম ওভারের প্রথম বলে ১৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয়। এজন্য ৩৪ বল খেলেছেন হৃদয়।

১৯তম ওভারের তৃতীয় বলে মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৮৭ রানের জুটি গড়েন হৃদয়-জাকের। আগেরটি ছিলো মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। ২০১৯ সালে এই ভেন্যুতেই চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ।

হৃদয় ফেরার এক বল পর জাকেরকেও বোল্ড করেন মুজারাবানি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

এরপর ইনিংসের শেষ ৭ বলে অবিচ্ছিন্ন ১৭ রান তোলেন মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ ৭ ওভারে ৯০ রান তুলেছে টাইগাররা। মাহমুদুল্লাহ ২টি চারে ৯ এবং রিশাদ ১টি বাউন্ডারিতে ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মুজারাবানি ক্যারিয়ার সেরা ১৪ রানে ৩ উইকেট নেন।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বিকে ৯ রানে আউট করেন মোহাম্মদ সাইফুদ্দিন।

পঞ্চম ওভারে উইকেট শিকারে মাতেন তানজিম হাসান। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ব্রায়ান বেনেটকে ৫ রানে আউট করেন তানজিদ। পাওয়ার প্লের শেষ বলে ৭ রান করা ক্রেইগ আরভিনের উইকেট উপড়ে ফেলেন সাইফুদ্দিন। এতে পাওয়ার প্লেতে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

অষ্টম ওভারে দলীয় ৪৮ রানে জিম্বাবুয়ের চতুর্থ উইকেট তুলে নেন স্পিনার রিশাদ। সিকান্দার রাজাকে ১ রানে থামান তিনি।

পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান ২১ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিংয়ে আসা মাহমুদুল্লাহ। ৩১ রান করা মারুমানিকে শিকার করেন মাহমুদুল্লাহ।

কিছুক্ষণ বাদে মাদান্দেকে ১১ রানে আউট করেন তাসকিন। ৭৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন জোনাথন ক্যাম্পেবেল। ২টি করে চার-ছক্কায় ১০ বলে ২১ রান তুলে স্পিনার তানভীরের শিকার হন তিনি।

জঙ্গিকে ২ রানে আউট করে জিম্বাবুয়েকে হারের মুখে ঠেলে দেন রিশাদ। ৯১ রানে ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে নবম উইকেটে ৩০ বলে ৫৪ রান তুলে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান মাসাকাদজা ও ফারাজ। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন পূরণ করতে না পারলে ম্যাচ হারে জিম্বাবুয়ে। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।

মাসাকাদজা ১৩, ফারাজ ২টি করে চার-ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন । বাংলাদেশের সাইফুদ্দিন ৪২ রানে ৩ ও রিশাদ ৩৮ রানে ২ উইকেট নেন।

আগামী ১০ মে মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ ব্যাটিং :

লিটন ব মুজারাবানি ১২

তানজিদ ক মাদান্দে ব ফারাজ ২১

নাজমুল ব সিকান্দার ৬

হৃদয় ব মুজারাবানি ৫৭

জাকের ব মুজারাবানি ৪৪

মাহমুদুল্লাহ অপরাজিত ৯

রিশাদ অপরাজিত ৬

অতিরিক্ত (লে বা-২, নো-১, ও-৭) ১০

মোট (২০ ওভার, ৫ উইকেট) ১৬৫

উইকেটের পতন: ১-২২ (লিটন), ২-২৯ (নাজমুল), ৩-৬০ (তানজিদ), ৪-১৪৭ (হৃদয়), ৫-১৪৮ (জাকের)।

জিম্বাবুয়ে বোলিং :

ফারাজ : ৪-০-৪৪-১ (ও-৫),

মুজারাবানি : ৪-০-১৪-৩,

সিকান্দার : ৪-০-৩৮-১,

মাসাকাদজা : ৩-০-৩৪-০,

জঙ্গি : ৪-০-৩৩-০ (ও-১, নো-১)।

জিম্বাবুয়ে ব্যাটিং

গাম্বি ক মাহমুদুল্লাহ ব সাইফুদ্দিন ৯

মারুমানি ক সাইফুদ্দিন ব মাহমুদুল্লাহ ৩১

বেনেট ক এন্ড ব তানজিম ৫

আরভিন ব সাইফুদ্দিন ৭

সিকান্দার ক জাকের ব রিশাদ ১

মাদান্দে ক লিটন ব তাসকিন ১১

ক্যাম্পবেল ক লিটন ব তানভীর ২১

জঙ্গি এলবিডব্লু ব ২

মাসাকাদজা ব সাইফুদ্দিন ১৩

ফারাজ অপরাজিত ৩৪

মুজারাবানি অপরাজিত ৯

অতিরিক্ত (লে বা-২, ও-১১) ১৩

মোট (২০ ওভার, ৯ উইকেট) ১৫৬

উইকেটের পতন: ১-১৬ (গাম্বি), ২-২৪ (বেনেট), ৩-৩৩ (আরভিন), ৪-৪৮ (সিকান্দার), ৫-৬৬ (মারুমানি), ৬-৭৩ (মাদান্দে), ৭-৯১ (ক্যাম্পবেল), ৮-৯১ (জঙ্গি), ৯-১৪৫ (মাসাকাদজা)।

বাংলাদেশ বোলিং :

তানভীর : ৪-০-২৬-১,

তাসকিন : ৪-০-২১-১ (ও-১),

সাইফুদ্দিন : ৪-০-৪২-৩ (ও-৩),

তানজিম : ৪-০-২৬-১ (ও-২),

রিশাদ : ৩-০-৩৮-২ (ও-১),

মাহমুদুল্লাহ : ১-০-১-১।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : তাওহিদ হৃদয়(বাংলাদেশ)।

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১০ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১০ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

১১ ঘণ্টা আগে