ক্রীড়া ডেস্ক

দীর্ঘ চার বছর পর ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হবে লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী হামজা চৌধুরীর। এ কারণে এ ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ-ভারত দুই দেশেই।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের শিলংয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দল।
এই ম্যাচ ও হামজা চৌধুরীর অভিষেক ঘিরে যে উন্মাদনা ছড়িয়েছে, তা বাংলাদেশ থেকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ম্যাচটি তারা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি টি-স্পোর্টসের অ্যাপেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আরও আছে হংকং ও সিঙ্গাপুর। বাছাইয়ের গ্রুপ পর্বের এই খেলাগুলো হবে ডাবল লিগ হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। এই রাউন্ড শেষে শীর্ষ দল সুযোগ পাবে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। সৌদি আরবে ২৪ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেটে গত কয়েক বছরে সে উত্তেজনার বহির্প্রকাশ দেখা গেলেও ফুটবলে গত চার বছরে সে সুযোগ আসেনি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পাল্লাও হালকা। ২০০৩ সালে সবশেষ দেশটির বিরুদ্ধে জয় এসেছে ফুটবলে। এবার হামজাকে নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
অপেক্ষা তো আর ঘণ্টা ছয়েকের। দেখা যাক, হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১২ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৩ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে