সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের

ক্রীড় ডেস্ক

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

বাজে ফিল্ডিংয়ের সাথে ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৪ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারত। ফিল্ডিংয়ে দু’টি ক্যাচ ফেলার পর ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

অধিনায়ক নিগার সুলতানার লড়াকু হাফ-সেঞ্চুরির পরও ৮ উইকেটে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৫১ রান করেন নিগার।

দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে বৃষ্টি আইনে ১৯ রানে হারে টাইগ্রেসরা। গতকাল অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয় নিগারের দল। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে লড়াই করেছেন ওপেনার মুরশিদা খাতুন। ৫টি চারে ৪৯ বলে ৪৬ রান করেন তিনি।

জবাবে ভারতীয় ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শেফালি ভার্মাকে খালি হাতে বিদায় করেন পেসার মারুফা আকতার। এরপর ক্রিজে এসে ঝড় তুলেন দয়ালান হেমলতা। তার ঝড়ো ব্যাটিংয়ে ৫ দশমিক ২ ওভারে ১ উইকেটে ৪৭ রান পেয়ে যায় ভারত। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় পায় ভারত। ২৪ বলে অপরাজিত ৪১ রান করে ম্যাচ সেরা হন হেমলতা। ৬ ও ৯ মে সিলেটেই অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের শেষ দুই ম্যাচ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের চিকিৎসায় মানুষের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য প্রায় প্লাস-মাইনাস ৫ বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। দেশের লাখ লাখ মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাওয়ায় মূল্যবান বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে।

১৭ ঘণ্টা আগে

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

১৮ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

১৯ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

২০ ঘণ্টা আগে