মেসি ছাড়ায় চিলির জালে ৩ গোল আর্জেন্টিনার

ডেস্ক, রাজনীতি ডটকম
আর্জেন্টিনাকে প্রথম গোল এনে দেন ম্যাক অ্যালিস্টার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।

মেসিবিহীন আর্জেন্টিনা শুরু থেকেই চিলির ওপরে চেপে বসে। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। চিলির অভিজ্ঞ ফুটবলাররা একাদশে না থাকায় পুরো ম্যাচে তেমন আক্রমণেও যেতে পারেনি তারা। তবে প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণও চালিয়েছে আলভারেজ-মার্টিনেজরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি তারা।

তবে দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। প্রতিপক্ষের ডি বক্সের ডানদিক থেকে নিচু ক্রস করেন আলভারেজ। তা লাউতারো মার্টিনেজ পা লাগাতে না পারলেও ম্যাক অ্যালিস্টার ভুল করেননি। জোড়াল শটে গোল করেন তিনি।

এরপরেও চিলির ওপরে চাপ বজায় রাখে স্বাগতিকরা। চিলি ম্যাচে কোন প্রকার প্রতিরোধই তৈরি করতে পারেনি। অপরদিকে মাঝে মাঝেই প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ভয় জাগাচ্ছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

আর বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়ানো সময়ের প্রথম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলো দিবালা। কোপা আমেরিকায় দলে ডাক পাননি দিবালা। এবার মেসির ইনজুরি ও মারিয়ার অবসরের কারণে দলে ডাক পেয়েই বাজিমাত করলেন রোমার এই তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষেই ছিল আর্জেন্টিনা। এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত করল আলবিসেলেস্তারা। ৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। আর ৭ ম্যাচে মাত্র এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চিলি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১১ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১১ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১২ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

১২ ঘণ্টা আগে