আর্সেনালের শীর্ষে ফেরার রাতে জয় পেয়েছে ম্যান সিটি

ক্রীড় ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। গতরাতে লিগ পর্বে নিজেদের ৩১তম ম্যাচে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও, প্রথম গোলের জন্য ৩৩ মিনিট অপেক্ষা করতে হয় আর্সেনালকে।

৩৩ মিনিটে ব্রাইটনের জেসুস বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করেন বুকায়ো সাকা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ৬২ মিনিটে জর্জিনিয়োর কাটব্যাকের থেকে বল পেয়ে গোল করেন কাই হাভার্টজ।

৭০ মিনিটে ব্যবধান ৩-০ করার সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। ব্রাইটনের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ট্রোসার্ড। তবে ৮৬ মিনিটে ঠিকই দলকে তৃতীয় গোলের স্বাদ দেন ট্রোসার্ড। হাভার্টজের যোগান দেওয়া বল জালে জড়ান ট্রোসার্ড। ৩-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্সেনাল। আগস্টের পর ঘরের মাঠে এই প্রথম কোন ম্যাচ হারলো ব্রাইটন।

এদিকে, টানা দ্বিতীয় জয়ে শিরোপা জয়ের দৌঁড়ে ভালোভাবে টিকে আছে ম্যানচেস্টার সিটি। গতরাতে ম্যান সিটি ৪-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এক ম্যাচ বিশ্রামে থাকার পর দলে ফিরেই জোড়া গোল করেছেন কেভিন ডে ব্রুইনা। ১৭ ও ৭০ মিনিটে গোল দুটি করেন তিনি । দলের পক্ষে অন্য দুটি গোল করেন রিকো লুইস ও আর্লিং হল্যান্ড।

লিগের প্রথম লেগে ক্রিষ্টাল প্যালেসের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করে ম্যান সিটি। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ম্যান সিটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১২ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১২ ঘণ্টা আগে

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল— মন্ত্রী বললেন প্রশ্ন করেছেন বিগত সরকারের মডারেটর

প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প

১৩ ঘণ্টা আগে

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: ৪ শিক্ষককে শোকজ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

১৪ ঘণ্টা আগে