পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে

ডেস্ক, রাজনীতি ডটকম

সাত বছর পর বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম জমজমাট টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পিসিবি। তবে ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে কি না এ নিয়ে সংশয় গোড়া থেকেই ছিল।

সর্বশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো আয়োজন করা হয় শ্রীলঙ্কায়। এবারও ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারত, বিকল্প হিসেবে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় তারা। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হবে আইসিসিকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়। এর আগে এশিয়া কাপের সময়ও পাকিস্তানে যায়নি ভারত। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ম্যাচ অন্য ভেনুতে করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসির কাছেও একইরকম আবেদন জানাতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে রাজি তারা।

শেষ এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে আইসিসি বা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দুই দলের ম্যাচ দেখা যায় না। পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফর করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছে বিসিসিআই।

এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থানে অনড় থাকলে বেশ চাপেই পড়তে হবে পাকিস্তানকে। ভারত যদি পাকিস্তানে যেতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়েই হয়তো আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

৫ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

৫ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

৭ ঘণ্টা আগে