ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে ক্রিশ্চিয়ানো রোনালদো দেখলেন লালকার্ড। সেমিফাইনালে ২-০ গোলে পিছিয়ে থাকা আল-নাসরের সামনে তখন উপায় ছিল না ঘুরে দাঁড়ানোর। ৮৫ মিনিটে সাইডলাইন থেকে বল কুড়াতে গিয়ে আল-হিলাল ডিফেন্ডার আলি আলবুলাইহির মুখোমুখি হন রোনালদো। মেজাজ হারিয়ে তাকে কনুই দিয়ে আঘাত করে বসেন পর্তুগিজ মহাতারকা।
তাতেই ২০১৮ সালের পর প্রথমবার লালকার্ড দেখতে হলো রোনালদোকে। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসর তারকা। এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে।
রোনালদো যখন মাঠ ছাড়ছেন আল-নাসর তখন পিছিয়ে ২-০ গোলে। দশজনের দল নিয়ে আল-হিলালের বিপক্ষে ম্যাচে ফেরা কঠিনই ছিল নাসরের জন্য। সাদিও মানের ৯৯ মিনিটের গোলটা তাই হয়ে রইল সান্ত্বনা। ২-১ ব্যবধানে ম্যাচ হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল আল নাসর।
আল-হিলাল এবং আল-নাসরের হাইভোল্টেজ এই ম্যাচে নড়বড়ে শুরু করেছিল রোনালদোর আল-নাসর। সিআরসেভেন নিজেই শুরুর ২০ মিনিটের মাথায় ২টি সুযোগ মিস করেন। বিশেষ করে ১৭তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে শট নিয়েছেন।
ম্যাচের নিয়ন্ত্রণ এরপরেই পুরোপুরি নিয়ে নেয় আল-হিলাল। সালেম আর দাওয়াসরি, ম্যালকমরা সুযোগ কাজে লাগাতে পারলে প্রথম গোল পেতো তারাই। কিন্তু নিজেদের ভুলেই লিড নেওয়া হয়নি তাদের। বিপরীতে প্রথমার্ধের শেষদিকে সাদিও মানের পাস থেকে গোল করেন ওটাভিও। যদিও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপরেই অবশ্য রেফারির সঙ্গে বিরোধে জড়ান সিআরসেভেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য এককভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল-হিলাল। কোনোপ্রকার সুযোগই দেওয়া হয়নি আল-নাসরকে। ৬১ মিনিটে ডেডলক ভাঙেন আল হিলাল তারকা সালেম আলদাওয়াসরি। ম্যালকমের কাছ থেকে বল দারুণ এক ফিনিশিংয়ে ডেভিড ওসপিনাকে পরাস্ত করেন এই সৌদি স্ট্রাইকার।
৬৬ মিনিটে আবারও গোল পেতে পারত আল-নাসর। যদিও ম্যালকমের শট ফিরে আসে পোস্টে লেগে। ৭২ মিনিটেই অবশ্য দারুণ খেলার প্রতিদান পেয়ে যান এই ব্রাজিলিয়ান। হেডে নিজের নাম স্কোরশিটে তোলেন ম্যালকম। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও লাভ হয়নি আল-নাসরের। রোনালদোর লাল কার্ডের পর আরও খানিকটা মিইয়ে আসে সম্ভাবনা। শেষ দিকে সাদিও মানের গোলটা তাই আল-নাসরের কাছে ছিল সান্ত্বনা পুরস্কার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।
১১ ঘণ্টা আগে
প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস হয়েছে। এর আগেই প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। প্রশ্ন মডারেশনের কাজ সাধারণত দুই বছর আগে থেকে শুরু করতে হয়। ফলে নতুন করে প্রশ্ন প্রস্তুতের সুযোগ ছিল না। আগের সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই প
১৩ ঘণ্টা আগে
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।
১৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘পরিবর্তিত তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচলিত কার্যক্রমকে আধুনিক কমিউনিকেশন ব্যবস্থার আওতায় আনতে হবে। মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম, বিশেষ করে দুর্যোগকালীন তথ্য দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্যভাবে জনগণের ক
১৪ ঘণ্টা আগে