ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে এবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সোমবার (১৭ জুন ) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে দুই দলের ম্যাচ।
সুপার এইটে যেতে হলে বাংলাদেশের জন্য সমীকরণটা বেশ সহজ। নেপালকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চলে যাবে সুপার এইটে। হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচে। শ্রীলঙ্কা জিতলে রান রেটের হিসেব ছাড়া বাংলাদেশ যাবে সেরা আটে। আর নেদারল্যান্ডস জিতে গেলে এবং কমপক্ষে ৫৩ রানের মার্জিনে বাংলাদেশ পিছিয়ে থাকলে রান রেটে ডাচরা এগিয়ে গিয়ে চলে যাবে সুপার এইটে।
নেপালকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে গেলে দেশে ঈদের আনন্দ দ্বিগুণ হবে। আর বিপরীত হলেই ম্লান।
এর আগে এমন অভিজ্ঞতা দুইবার কিন্তু হয়েছে। ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি কিংসমিডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও কানাডা। রাত পোহালেই ঈদ। ওয়ানডে বিশ্বকাপে সেদিন কানাডার ছুঁড়ে দেয়া মাত্র ১৮০ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। ঈদের আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় বাংলাদেশিদের।
২০১৯ বিশ্বকাপে ঈদের দিনই নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। ওভালে সেই ম্যাচেও বাংলাদেশ জয়ের সুযোগ তৈরি করেছিল। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি। তাতে যা হবার তা-ই হয়েছে। ঈদ অনেকটাই ভেস্তে গিয়েছিল। এবার কি হবে? নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় পাবে কিনা ভিন্ন কিছুর জন্য অপেক্ষা করছেন সমর্থকরা?
দলের সুপারস্টার সাকিব চান না এমন কিছু হোক। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক সাকিব বলেছেন, ‘অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। তাই স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনে ম্যাচের জন্য।’
‘ঈদের দিন, মুসলমান যারা আছি তাদের জন্য আনন্দের একটা দিন। বিশেষ করে বাংলাদেশে সবাই উদযাপন করে। অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন আনন্দ করে। আশা করব, এরকম ঈদের একটা দিনে তাদের মুখে আরও বেশি হাসি ফোঁটাতে পারব।’ - যোগ করেন সাকিব।
নেপালের সঙ্গে বাংলাদেশ প্রথম ও একমাত্র দেখা ২০১৪ সালে। যে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। তবে সেই দলটা এখন অনেক পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে প্রায় তারা হারিয়ে দিয়েছিল। বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
৪ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে