তাসকিনের চোটে বিশ্বকাপ দলে ধাক্কা!

ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হলে এভারকেয়ার হাসপাতাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকেই ফিরছিলেন তাসকিন আহমেদ। চতুর্থ ম্যাচে বোলিংয়ের সময় পাঁজরের পেশিতে যে টান পড়েছিল, তার গভীরতা দেখতে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। হাসপাতাল থেকে ফেরার পর অনানুষ্ঠানিকভাবে তাসকিনের হাতে তুলে দেওয়া হয় সিরিজ সেরার পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতে ফটোসেশনও হয় পেসারকে।

বিসিবির পোস্ট দেওয়া ছবির দিকে তাকালে মনে হবে জোর করে মুখে হাসি রেখেছেন তাসকিন, যেখানে লুকিয়ে আছে অনিশ্চয়তা। তাসকিনের ভাষায় বিশ্বকাপ যাত্রা ‘ফিফটি ফিফটি’। তেমন কিছু হলে বিশ্বকাপ দলের জন্য এটি বড় ধাক্কা হয়ে উঠতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপ দল ঘোষণা করার পরিকল্পনা ছিল নির্বাচকদের। তাসকিনের চোটের কারণে সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে হয়। এ পেসারের চোটের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে আজ। বিশ্বকাপ দলে তাসকিনের থাকা, না থাকার ব্যাপারে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ রকম বার্তাই দিয়েছেন, ‘আমরা শুনেছি ওর (তাসকিন) একটা চোট আছে। কাল (আজ) সকালে রিপোর্ট হাতে পাওয়ার পর আমাদের দেখতে হবে ওর কতদিন লাগতে পারে (সেরে উঠতে) এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে কিনা। এ ধরনের চোটে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। দুই সপ্তাহ বা তিন সপ্তাহ হলে তখন কী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আছে। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায়, তাহলে এক জিনিস; আর দেরি করতে হলে অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

তাসকিনের বিশ্বকাপ ভাগ্য মসৃণ নয়। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ নিয়ে। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে যাওয়া হয়নি চোটের কারণে। এবার টি২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে চোট হানা দিয়েছে ডানহাতি এ পেসারের পাঁজরে। বিসিবি সভাপতি তাই আক্ষেপ করে বলছিলেন, ‘দেখেন, আমাদেরও কপাল মন্দ। বিশ্বকাপ আসছে, এখনই তাসকিনকে চোটে পড়তে হলো। এর আগে ওয়ানডে বিশ্বকাপে আমরা এবাদত হোসেনকে পাইনি।’

চোটের সঙ্গে তাসকিনের ঘরবসতি পুরোনো। কাঁধের চোটের কারণে ভারতে ওয়ানডে বিশ্বকাপে সেরাটা উজাড় করে দিতে পারেননি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলা হয়নি তাঁর। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি চোট পরিচর্যা করতে থাকায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ দিয়ে দলে ফিরলেও খুব একটা ভালো করতে পারেননি। সেরা ছন্দ ফিরে পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি২০ সিরিজে। ৪.৫৬ ইকোনমিতে চার ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন। তাঁকে নিয়েই কিনা অনিশ্চয়তায় পড়ে গেছে টিম ম্যানেজমেন্ট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৩ ঘণ্টা আগে

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

৩ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

৩ ঘণ্টা আগে

ভারী বর্ষণে ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪ ঘণ্টা আগে