ডেস্ক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। শুধু বাংলাদেশরই নন, ৪৭ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই। শুধু বাংলাদেশরই নন, ৪৭ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়ার কথা সাকিবেরই। কারণ, শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাঁর উইকেট ৩১টি।
চোট না থাকলে সাকিব যে এবারের বিশ্বকাপ খেলবেন, সেটা নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি গড়বেন তিনি। ২০০৭ থেকে ২০২৪—সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন সাকিব। তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মার। রোহিতের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন সাকিব। সাকিবের ৩৬ ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ৩৯টি ম্যাচ। দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি। রোহিতের ভারত ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ফাইনাল খেলেছে ২০১৪ সালে। এবারের বিশ্বকাপে দেখা যাবে, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিব, রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০–এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে। ২৫ ইনিংসে তাঁর রান ১১৪১। গড় তো অবিশ্বাস্য—৮১.৫০, স্ট্রাইক রেট ১৩১.৩০। সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোহিতের ব্যাট থেকে এসেছে ৯৬৩ রান। বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১২ সালে ৫৮ বলে ১২৩ রানের ইনিংসটি তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কাও এসেছে গেইলের ব্যাট থেকে। ৬৩টি ছক্কা মেরেছেন গেইল। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে, তিনি মেরেছেন ৩৫ ছক্কা। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার মেরেছেন ৩৩টি ছক্কা। ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও ৩৩টি ছক্কা মেরেছেন। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন ছক্কা মেরেছেন ৩১টি করে।

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
৬ ঘণ্টা আগে
আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’
৭ ঘণ্টা আগে